চোখের নিচে কালো দাগ বর্তমানে সবার ত্বকের একটি কমন সমস্যা। এই ডার্ক সার্কেল বা
চোখের নিচের কালো দাগ আমাদের চেহারার সৌন্দর্য অনেকাংশে কমিয়ে দেয়। কিন্তু
ভয়ের কোন কারণ নেই,কার্যকরী বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে
আপনি আপনার চোখের নিচের কালো দাগ খুব সহজেই দূর করতে পারবেন। এটি আমাদের ত্বকের
সাধারণ একটি সমস্যা। আপনি কি চোখের নিচের কালো দাগ নিয়ে দীর্ঘদিন ভুগছেন? তাহলে
এই আর্টিকেলটি আপনার জন্য।
পেজ সূচিপত্র : চোখের নিচে কালো দাগ দূর করার সেরা ৭ উপায়
চোখের নিচের কালো দাগ নিয়ে চিন্তার কোন কারণ নেই। কারণ এই আর্টিকেলে সেরা ৭ টি
উপায় নিয়ে আলোচনা করব যা অনুসরণ করলে আপনার চোখের নিচের কালো দাগ নিমিষেই কমে
যাবে। কোন সাতটি উপায় বা আপনার দৈনন্দিন জীবনের অভ্যাস আপনার চোখের নিচের কালো
দাগ দূর করতে সাহায্য করবে, আপনি কিভাবে এই নিয়ম মেনে চলবেন বা ব্যবহার করবেন তা
বিস্তারিত এই আর্টিকেলে সুন্দর করে গুছিয়ে আলোচনা করা হয়েছে।
ঘুমের অভাব, বয়সের বার্ধক্য, মানসিক চাপ, সূর্যের আলো, জেনেটিক সমস্যা, পানি
শূন্যতা ইত্যাদির কারণে চোখের নিচে কালো দাগের আস্তরণ পড়ে যেতে পারে। বেশি পানি
পান করা, বেশি ঘুমানোর অভ্যাস করা এবং জীবন যাত্রার পরিবর্তনের মাধ্যমে চোখের
নিচে কালো দাগ খুব সহজে দূর করা সম্ভব। এছাড়াও প্রাকৃতিক কিছু উপাদান ব্যবহার
করেও এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। চলুন জেনে নেই চোখের নিচে কালো
দাগ দূর করার সেরা ৭ উপায় সম্পর্কে বিস্তারিত।
চোখের নিচে কালো দাগ দূর করতে শসা একটি প্রাকৃতিক কার্যকরী উপাদান। কারণ শশায়
রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকের অকাল বার্ধক্য
এবং চোখের নিচের কালচে ভাব দূর করতে সাহায্য করে। এছাড়াও এটি আমাদের ত্বকের
কোলাজেন বৃদ্ধিতে সহায়তা করে। যার ফলে আমাদের চোখের নিচের কালো দাগ অনেকাংশে কমে
যায়। এছাড়াও শসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকের প্রদাহ কমায় এবং
আমাদের চোখের নিচের কালো দাগ না আসতে সহায়তা করে।
কিভাবে শসা ব্যবহার করবেন আপনার চোখের কালো দাগ দূর করার জন্য এখন তা জেনে নিন
- শসার টুকরো করে কেটে বা রস করে ব্যবহার করা হয়৷ শসাকে ধুয়ে তা ১৫-২৫ মিনিটের জন্য ২ চোখে ২টি শসার টুকরো রেখে দিতে হবে। অথবা পরিমান মত শসাকে ব্লেন্ড করে এর রস নিয়ে তা একটি পরিষ্কার কাপড়ের লাগিয়ে চোখের উপর পনেরো- বিশ মিনিট দিয়ে রাখতে হবে। এভাবে নিয়ম মেনে কিছুদিন
ব্যবহার করলে আপনি ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন।
চোখের নিচে কালো দাগ দূর করতে অ্যালোভেরা জেল ও নারিকেল তেলের ব্যবহার
ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ বর্তমানে মেয়ে এবং ছেলে উভয়ের জন্য একটি
গুরুত্বপূর্ণ সমস্যা। তবে অ্যালোভেরা এবং নারিকেল তেল হচ্ছে প্রাকৃতিক দুটি
উপাদান যা ব্যবহারের মাধ্যমে চোখের নিচের কালো দাগ দূর করা যায় অনেক সহজে।
অ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন A, C, E, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি
ইনফ্লামেটরি নামক উপকারী উপাদান। যা আমাদের ত্বককে ময়েশ্চারাইজ করে, ত্বকের রক্ত
সঞ্চালন উন্নত করে, ত্বককে উজ্জ্বল করে, চোখের নিচে ত্বকের কোলাজেন বৃদ্ধিতে
সহায়তা করে।
এছাড়াও নারিকেল তেলে রয়েছে ফ্যাটি এসিড, ভিটামিন E, অ্যান্টিঅক্সিডেন্ট এর মত
গুরুত্বপূর্ণ উপাদান। অ্যালোভেরার মতো নারিকেল তেলও প্রাকৃতিক ময়শ্চারাইজার
হিসেবে কাজ করে। এছাড়াও নারিকেল তেল ত্বককে নরম ও কোমল করতে সহায়তা করে,
ত্বকের সূক্ষ্ম বলিরেখা ক্রাস করে, রক্ত সঞ্চালন বাড়ায়, ত্বকে প্রদাহ
কমায়। অ্যালোভেরা জেল ও নারিকেল তেল একসাথে মিশিয়ে চোখের নিচে লাগিয়ে রেখে
১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এভাবে নিয়মিত ব্যবহারের ফলে চোখে নিচের কালো
দাগ আস্তে আস্তে দূর হয়ে যাবে।
চোখের নিচে কালো দাগ দূর করতে ঠান্ডা সেক
ঠান্ডা সেক দিলে আমাদের ত্বকের ফোলা ভাব কমে যায়, ত্বকে ক্লান্তি থাকলে তা
দূর হয়ে যায়, রক্তনালীর প্রসার জনিত কালচে ভাব কমিয়ে আনতে দ্রুত গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে থাকে। সুতরাং আমরা বুঝতেই পারছি ঠান্ডা সেক আমাদের চোখের নিচের
কালো দাগ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তবে আমাদের খেয়াল রাখতে হবে
অতিরিক্ত ঠান্ডা বা দীর্ঘ সময় ধরে এটি ব্যবহার করা যাবে না। আর আপনার যদি
স্থায়ী ডার্ক সার্কেল হয়ে থাকে তাহলে শুধু ঠান্ডা সেক আপনার ডার্ক সার্কেল
দূর করার জন্য যথেষ্ট নাও হতে পারে।
অনেক সময় ঘুমের অভাব, এলার্জি, কান্নাকাটি, মানসিক চাপ ইত্যাদির কারণে চোখের
নিচে কালচে ভাব দেখা দেয়। এসময় যদি চোখের নিচে ঠান্ডা সেক দেয়া যায় তাহলে তা
আমাদের ত্বককে দ্রুত আরাম দেয়। ঠান্ডা সেক আপনার চোখের নিচে ২/৩ টি উপায়ে
ব্যবহার করতে পারেন। প্রথমত আপনি চাইলে পরিষ্কার কাপড়ে বরফ নিয়ে আপনার চোখের
নিচে আলতোভাবে স্পর্শ করিয়ে রাখতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন সরাসরি যেন আপনার
ত্বকে বরফের স্পর্শ না লাগে। এছাড়াও শসা স্লাইস করে তা ফ্রিজে রেখেও আপনি
আপনার চোখে ব্যবহার করতে পারেন।
চোখের নিচে কালো দাগ দূর করতে সানস্ক্রিনের ব্যবহার
আমাদের চোখের নিচে কালো দাগ অনেক কারণেই হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হলো
সূর্যের ক্ষতিকর রশ্মি। আমরা যখন বাহিরে যাই তখন সূর্যের ক্ষতিকর রশ্মি
আমাদের চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল আরো বাড়িয়ে দিতে পারে। যা
আমাদের এ কালো দাগকে আরো গাঢ় করে তোলে। সূর্যের UV রশ্মি আমাদের ত্বকের
পিগমেন্টেশন বাড়ায়, কোলেজেন ক্ষয় করে দেয়। কিন্তু আমরা যদি নিয়মিত
সানস্ক্রিন ব্যবহার করি বাহিরে যাওয়ার আগে তাহলে, তা আমাদের ত্বককে
দীর্ঘমেয়াদি সুরক্ষা দিয়ে থাকে। তবে অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহারের পর
সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে ত্বকের যে নতুন পিগমেন্টেশন তৈরি হয় সে
পিগমেন্টেশন তৈরি কম হবে এবং পুরনো যে গাঢ় দাগ গুলো রয়েছে সে দাগ আরো গাঢ়
হওয়া থেকে রক্ষা করবে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের ক্ষতিকর
UV রশ্মি দ্বারা কোলাজেন ক্ষয় রোধ করবে ফলে আমাদের চোখের নিচে কালো দাগ
তৈরি করতে দেবে না। এজন্য নিয়মিত আমাদের সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত
জরুরী। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে আপনার ত্বকের ধরন অনুযায়ী
সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সুতরাং, আমরা বুঝতেই পারছি আমাদের চোখের নিচে
কালো দাগ দূর করতে সানস্ক্রিনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চোখের নিচে কালো দাগ দূর করতে পর্যাপ্ত পরিমাণ ঘুম
চোখের নিচের কালো দাগ এর প্রথম ও প্রধান কারণ হলো অপর্যাপ্ত ঘুম। মানুষের
প্রতিদিন কমপক্ষে ৬-৭ ঘন্টা ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুমের ফলে ত্বকের প্রাকৃতিক
রিকভারি হয়। এর জন্য কয়েকটি অভ্যাস গড়ে তুলতে হবে যেমন - নির্দিষ্ট সময়ে
ঘুমানো। প্রতিদিন একই সময় ঘুমানো এবং সকালে একই সময়ে ওঠার অভ্যাস গড়ে তুলতে
হবে। ঘুমের এক ঘণ্টা আগে যেকোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস যেমন - মোবাইল ফোন, ল্যাপটপ বন্ধ করতে হবে। এরপর যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়তে হবে।
এভাবে যদি ঘুমের অভ্যাস গড়ে তোলা যায় এবং নিয়ম করে ৬-৭ ঘন্টা ঘুমানো যায়
তাহলে চোখের নিচের কালো দাগ আস্তে আস্তে দূর হয়ে যাবে। পর্যাপ্ত পরিমান
ঘুম না হলে আমাদের ত্বক দিন দিন ফ্যাকাসে হয়ে যায়, চোখের নিচের রক্তনালী
দৃশ্যমান হয়ে যায়। এর ফলে আস্তে আস্তে আমাদের চোখের নিচে কালো দাগ দেখা দেয়া
শুরু হয়। এভাবে জীবনযাত্রার কিছুটা পরিবর্তন নিয়ে আসলে আপনি খুব সহজেই আপনার
চোখের নিচের কালো দাগ দূর করতে পারবেন।
চোখের নিচে কালো দাগ দূর করতে সঠিক খাদ্যাভাস
চোখের নিচের কালো দাগ দূর করতে আমাদের খাদ্যাভাসের গুরুত্ব অনেক বেশি। অনেক সময়
আমাদের বাজে খাদ্যাভাসের কারণে আমাদের ত্বকে সময়ের আগে বার্ধক্য দেখা দেয়।
এজন্য আপনি যদি আপনার চোখে নিচে কালো দাগ কমিয়ে আনতে চান তাহলে অবশ্যই আপনাকে
আপনার খাদ্যাভাস পরিবর্তন করতে হবে এবং ভালো খাদ্যাভাসের অভ্যাস গড়ে তুলতে হবে।
নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো -
আমাদের ত্বকের জন্য প্রয়োজন পুষ্টিকর খাবার, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, প্রোটিন
সমৃদ্ধ খাবার। এগুলো আমাদের ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে, চোখের
নিচে ত্বকের কোলাজেন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে, আমাদের ত্বককে হাইড্রেট
রাখে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে সহায়তা করে এবং পরিশেষে আমাদের চোখের কালো
দাগ কমিয়ে আনতে অত্যন্ত সহাক হিসেবে ভূমিকা রাখে। এজন্য আমাদের পুষ্টিকর খাবার
গ্রহণের অভ্যাস গড়ে তোলা উচিত।
চোখের নিচে কালো দাগ দূর করতে স্কিন কেয়ার রুটিন
ইতোমধ্যে আমরা চোখের নিচে কিভাবে কালো দাগ হয় এই ব্যাপারে অবগত আছি। এখন স্কিন
কেয়ার রুটিনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের চোখের কালো দাগ দূর করতে পারি সে
বিষয়ে জেনে নেয়া যাক - চোখের নিচে কালো দাগ হওয়ার কারণগুলো আমরা যদি
সঠিকভাবে চিহ্নিত করতে পারি তাহলে, আমরা সে অনুযায়ী আমাদের স্কিন কেয়ার রুটিন
বা জীবনযাত্রার রুটিন অনুসরণ করে দ্রুত আমাদের চোখের নিচের কালো দাগ সারিয়ে
তুলতে পারি। সঠিক নিয়মে এবং সঠিক স্কিন কেয়ার রুটিন অনুসরণ করলে তা ত্বকের রক্ত
সঞ্চালন বাড়ায়, ত্বককে রাখে হাইড্রেট, ত্বকে পিগমেন্টেশন কমায়, ত্বকের কোষ
পুনর্গঠন করতে সাহায্য করে, চোখের নিচের ত্বক হয় উজ্জ্বল এবং চোখে প্রদাহ বা
ফোলা ভাব অনেকাংশে কমে যায়।
আপনার চোখের নিচের কালো দাগ দূর করার জন্য একটি স্কিন কেয়ার রুটিন দেওয়া হলো
- আপনি যদি নিয়মিত এবং আপনার ত্বকের জন্য ক্ষতিকর নয় এমন টোনার, সিরাম,
ময়েশ্চারাইজার, আই ক্রিম, ক্লিনজিং ইত্যাদি ব্যবহার করতে পারেন তাহলে কয়েক
সপ্তাহের মধ্যে আপনার চোখের নিচের কালো দাগ দ্রুত সারিয়ে ফেলা সম্ভব। সকালে ও
রাতে নিয়মিত ক্লিনজার দিয়ে আপনার মুখ ভালো করে ধোয়ার পর আপনার ত্বকের ধরন
অনুযায়ী টোনার, সিরাম, আই ক্রিম এবং ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এ সকল উপাদান
আপনার চোখের কালো দাগ দূর করতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে।
শেষ কথা : চোখের নিচে কালো দাগ দূর করার সেরা ৭ উপায়
চোখের নিচের কালো দাগ ত্বকের স্থায়ী কোন সমস্যা না। ত্বকের সঠিক যত্ন ও
পরিচর্যা করলে এটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অনেক
ক্ষেত্রেই চোখের নিজের কালো দাগ প্রতিরোধ করা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না।
সঠিক নিয়ম মেনে উপরোক্ত সকল পদ্ধতি বা উপায় অনুসরণ করলে চোখের নিচের কালো দাগ
অনেকটা কমিয়ে আনা সম্ভব। পুষ্টিকর খাবার, সঠিক জীবন যাপন, পর্যাপ্ত পরিমাণ ঘুম,
সঠিক খাদ্যাভাস, ক্ষতিকর কেমিক্যাল যুক্ত কসমেটিক্স না ব্যবহার ও নিয়মিত
স্কিন কেয়ার রুটিন ফলো করলে ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ কমিয়ে আনা
সম্ভব। সুতরাং স্বাস্থ্যকর খাবার, নিয়ম মেনে চলুন, মানসিক চাপমুক্ত থাকুন,
পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন তাহলেই দেখবেন আপনার চোখের নিজের কালো
দাগের সমস্যার সমাধান হয়ে গেছে।
টিপসমাষ্টার ২৪ একটি নির্ভরযোগ্য তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম যেখানে অনলাইন ইনকাম, লাইফস্টাইল এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহজ ভাষায় মানসম্মত কনটেন্ট শেয়ার করা হয়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url