ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম
ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম অনেক সহজ। বিভিন্ন উপায়ে দেশ থেকে দেশের বাহিরে টাকা পাঠানো যায়। এ সমস্ত উপায়ের মধ্যে ব্যাংকিং প্রক্রিয়ায় বিদেশে টাকা পাঠানো সবচেয়ে বেশি নিরাপদ। বৈধভাবে টাকা পাঠাতে হলে অবশ্যই কিছু নিয়ম এবং প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
বর্তমানে বাংলাদেশ থেকে বিদেশে টাকা পাঠানোর প্রক্রিয়া অনেক সহজ হয়ে গেছে প্রযুক্তির কল্যাণে। কিভাবে ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠানো যায় এবং এর জন্য কোন কোন প্রক্রিয়া অনুসরণ করতে হয় তার সমস্ত কিছুই এ আর্টিকেলে আলোচনা করা হয়েছে। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
পেজ সূচিপত্র : ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম
- ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম
- কোন কোন ক্ষেত্রে বিদেশে টাকা পাঠাতে পারবেন তো জেনে নিন
- যেসব ব্যাংক থেকে বিদেশে টাকা পাঠাতে পারবেন
- নিরাপদে কিভাবে ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠাবেন?
- ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠাতে কি কি কাগজপত্র লাগে
- টাকা পাঠানোর ক্ষেত্রে চার্জ, ফি এবং সময় সম্পর্কে জানুন
- শেষ কথা : ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম
ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম
আমরা ঠিক যতটা সহজে বিদেশ থেকে দেশে টাকা পাঠাতে পারি ঠিক ততটা সহজে দেশ থেকে
বিদেশে টাকা পাঠানো টাকা পাঠানো সহজ নয়। দেশ থেকে যখন বিদেশে টাকা পাঠানো হয়
তখন একটি দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর
সময় সরকারের বেধে দেওয়া অনেক অনুসরণ করতে হয়। চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনি
সরকারের সকল নিয়মও বিধি-নিষেধ মেনে ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা
পাঠাতে পারবেন -
ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠানোর জন্য সবার প্রথমে আপনাকে অনুমোদিত
ব্যাংক নির্বাচন করতে হবে। এরপর বিদেশে টাকা পাঠানোর জন্য আপনাকে অবশ্যই বৈধ কারণ
বা উদ্দেশ্য দেখাতে হবে। অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখতে হবে। এরপর
আপনাকে SWIFT প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর নির্ধারিত চার্জ বা ফি প্রদানের
মাধ্যমে বিদেশে টাকা পাঠাতে পারবেন।
SWIFT ট্রান্সফার প্রক্রিয়ার মাধ্যমে দেশ থেকে বিদেশে বৈধভাবে খুব সহজেই টাকা
পাঠানো যায়।এটি একটি আন্তর্জাতিক ব্যাংকিং নেটওয়ার্ক। এর মাধ্যমে টাকা
পাঠানোর জন্য আপনাকে প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করতে হবে - পাসপোর্ট অনুযায়ী
প্রাপকের পূর্ণ নাম, প্রাপকের ব্যাংকের নাম, ব্যাংকের ঠিকানা, প্রাপকের একাউন্ট
নাম্বার, SWIFT কোড, ইউরোপে যদি টাকা পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে আপনার IBAN
প্রয়োজন। সকল তথ্য প্রদান করা হয়ে গেলে ব্যাংক তা যাচাই-বাছাই করে ট্রান্সফার
পক্ষে সম্পন্ন করে থাকে।
আরো পড়ুন :
মাসে ২০ হাজার টাকা ইনকাম করার উপায়
কোন কোন ক্ষেত্রে বিদেশে টাকা পাঠাতে পারবেন তো জেনে নিন
দেশ থেকে বিদেশে টাকা পাঠালে একটি দেশের অর্থনৈতিক অবস্থার যেহেতু অনেক অবনতি
হয়ে থাকে তাহলে সেহেতু আপনি চাইলেও সব ক্ষেত্রে বিদেশে টাকা পাঠাতে পারবেন না।
সরকারের দেয়া নিয়ম এবং বিধি নিষেধ মেনে কিছু ক্ষেত্রে শুধু আপনি টাকা পাঠাতে
পারবেন। চলুন জেনে নেয়া যাক কোন কোন ক্ষেত্রে আপনি বিদেশে টাকা পাঠাতে পারবেন
-
ব্যাংক একাউন্টের মাধ্যমে দেশ থেকে বিদেশে আপনি ৫ টি উদ্দেশ্য বা ৫ টি ক্ষেত্রে
টাকা পাঠাতে পারবেন। তা হলো - ১) ভ্রমণের ক্ষেত্রে, ২) পড়াশোনা বা অধ্যয়নের
ক্ষেত্রে, ৩) চিকিৎসা ক্ষেত্রে, ৪) অভিবাসন আবেদন ফি এর ক্ষেত্রে, ৫) ব্যবসায়িক
ক্ষেত্রে। তবে এই প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ টাকা বেধে দেওয়া হয়েছে। এর
থেকে বেশি টাকা কেউ চাইলেও পাঠাতে পারবে না।
আরো পড়ুন : কম পুঁজিতে লাভজনক ছোট ব্যবসা
যেসব ব্যাংক থেকে বিদেশে টাকা পাঠাতে পারবেন
দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর মূলনীতি নির্ধারক সাধারণত বাংলাদেশ ব্যাংক। বিদেশে
টাকা পাঠানোর যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির অন্তর্ভুক্ত বালা লাইসেন্স প্রাপ্ত
যেসব ব্যাংক রয়েছে সেসব ব্যাংক থেকে আপনি চাইলে দেশে টাকা পাঠাতে পারবেন। ব্যাংক
রয়েছে যারা বাংলাদেশ ব্যাংকের অধীনে লাইসেন্স প্রাপ্ত তফসিলভুক্ত বাণিজ্যিক
ব্যাংক ও বিশেষায়িত ব্যাংক আন্তর্জাতিকভাবে লেনদেন করতে পারে।
সহজ ভাষায়- সেসব ব্যাংক বিদেশে বৈধভাবে টাকা পাঠাতে পারবে, যেসব ব্যাংকের
অনুমোদিত ডিলার (AD) শাখা আছে এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের অনুমতি রয়েছে। এদের
মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক
লিমিটেড, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক অন্যতম। উপরোক্ত এই
ব্যাংকগুলোর মাধ্যমে সকল নিয়ম-কানুন ও বিধি নিষেধ মেনে খুব সহজেই দেশ থেকে
বিদেশে টাকা পাঠাতে পারবেন।
নিরাপদে কিভাবে ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠাবেন?
দেশ থেকে বিদেশে টাকা পাঠানো, বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর তুলনায় একটু কঠিন।
কারণ দেশের অর্থ বাহিরে দেশে চলে যাওয়া মানে অবস্থার অবনতি হওয়া। এজন্য বিদেশে
টাকা পাঠানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়ম এবং বিধি নিষেধ মেনে টাকা পাঠাতে হয়।
বিদেশে নিরাপদে ও বৈধভাবে টাকা পাঠানোর জন্য নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
চলুন জেনে নেওয়া যাক, কিভাবে নিরাপদে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিদেশে টাকা
পাঠাবেন - ১) অবশ্যই লাইসেন্স প্রাপ্ত তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ,
অনুমোদিত ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হবে। ২) দালাল ও অচেনা কোনো ব্যক্তির
মাধ্যমে টাকা পাঠাবেন না ৩) টাকা পাঠানোর সময় প্রাপকের সকল প্রকার তথ্য বারবার
ভালো করে যাচাই করে নিন ৪) লেনদেনের রশিদ অবশ্যই সংগ্রহ করতে হবে ৫) যে কোন
প্রকার সমস্যার সম্মুখীন হলে অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে।
ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠাতে কি কি কাগজপত্র লাগে
ব্যাংক একাউন্ট এর মাধ্যমে নিরাপদে আপনি দেশ থেকে বিদেশে টাকা পাঠাতে পারবেন।
কিন্তু এর জন্য আপনাকে ব্যাংকের নিয়ম এবং বিধি-নিষেধ টাকা পাঠাতে হবে। তবে
ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠাতে বেশ কিছু কাগজপত্রের প্রয়োজন হয় এবং এ
কাগজ বিদেশে টাকা পাঠানোর উদ্দেশ্য (যেমন: শিক্ষা ক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্রে,
ব্যবসা ক্ষেত্রে) ভিত্তিক ভিন্ন ভিন্ন হতে পারে।
এখন দেখে নেয়া যাক, দেশে টাকা পাঠানোর জন্য ব্যাংক একাউন্টে কি কাগজপত্রের
প্রয়োজন পড়ে - শিক্ষার ক্ষেত্রে প্রয়োজন (পাসপোর্ট কপি, ভিসা কপি, টিউশন ফি
ইনভয়েস, অফার লেটার)। চিকিৎসা ক্ষেত্রে প্রয়োজন ( হাসপাতালের appointment
letter এবং খরচের বিবরণ)। ব্যবসায়িক ক্ষেত্রে প্রয়োজন ( আমদানি কৃত পণ্যের
ডকুমেন্ট ও ইনভয়েস)। ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজন ( নিজের পরিচয় পত্র, ভিসা ও
ভ্রমণ ডকুমেন্ট, ব্যাংক সংক্রান্ত নথিপত্র, ভ্রমণ কোটা সংক্রান্ত
কাগজপত্র)।
টাকা পাঠানোর ক্ষেত্রে চার্জ, ফি এবং সময় সম্পর্কে জানুন
এ পর্যায়ে আমরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে চার্জ, ফি
এবং সময় সম্পর্কে বিস্তারিত জানবো। আপনি যখন দেশ থেকে বিদেশে টাকা পাঠাবেন
ব্যাংক একাউন্টের মাধ্যমে তখন সেই টাকার সাথে নির্দিষ্ট পরিমাণ একটি চার্জ বা
প্রদান করতে হয়। এক্ষেত্রে তিন ধরনের চার্জ বা ফি প্রযোজ্য হতে পারে যেমন -
প্রেরণকারীর ব্যাংকের চার্জ, মধ্যবর্তী ব্যাংকের চার্জ ও গ্রহণকারী ব্যাংকের
চার্জ।
সবারই একটি কমন প্রশ্ন থাকে তা হলো,দেশ থেকে বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে
প্রসেসিং সময় কেমন হয়ে থাকে। সাধারণত SWIFT ক্ষেত্রে সর্বোচ্চ ২-৫ দিন সময়
লাগতে পারে। তবে এ সময় কিছু বিষয়ের উপর নির্ভর করে কম বা বেশি হতে পারে। টাকা
পাঠানোর পূর্বে অবশ্যই সকল বিষয় সম্পর্কে সচেতন সতর্ক থাকতে হবে এবং বিদেশে টাকা
পাঠানোর ক্ষেত্রে সকল বিষয়ে অবগত থাকতে হবে।
শেষ কথা : ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম
ব্যাংক একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা
করা হয়েছে যা আপনার জন্য হতে পারে অনেক উপকারী এবং কার্যকর। কিভাবে ব্যাংক
একাউন্ট থেকে বিদেশে টাকা পাঠাবেন, কত টাকা ফি লাগবে, কি কি প্রয়োজনীয় কাগজপত্র
লাগবে, কি কি সতর্কতা অবলম্বন করবেন এ সমস্ত কিছুই ছিলো আলোচনার অন্তর্ভুক্ত
বিষয়। সকল নিয়ম ও বিধি নিষেধ মেনে টাকা পাঠালে প্রক্রিয়া খুব একটা বিষয়
নয়।
অবশ্যই আপনাকে অনুমোদিত ব্যাংক থেকে টাকা পাঠাতে হবে তা না হলে আপনি বিড়ম্বনার
এবং জটিলতার শিকার হতে পারেন। প্রতিটি তথ্য ও দেয়ার সময় আপনাকে অবশ্যই সঠিক
তথ্য দিতে হবে তা না হলে আপনার টাকা আবার আপনার কাছে ফেরত চলে আসতে পারে। এজন্য
সর্বোচ্চ সতর্কতার সাথে আপনাকে প্রতিটি নিয়ম মেনে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে
তাহলে আপনার অর্থ থাকবে নিরাপদ। আশা করি, এই আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত
হবেন।


অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url